মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। অনেকে মজা করে একে “যন্ত্রণা” কৌশলও বলে থাকেন। এটার পক্ষে যুক্তি হলো “ভালো জিনিস অর্জন সহজসাধ্য নয়”।
মেকানিক্যাল নিয়ে সবচেয়ে প্রচলিত রিউমারগুলোর মধ্যে অন্যতম মেকানিক্যাল কঠিন এবং দেশে মেকানিক্যালের চাকুরী নাই।
কোনো ইঞ্জিনিয়ারিং-ই সোজা না। শুধু শুধু মেকানিক্যালকে দোষ দিয়ে লাভ আছে? তবে এটা ঠিক মেকানিক্যালে অনেক বেশি টপিক পড়তে হয়, অন্যদের তুলনায় একটু বেশি চিন্তা ভাবনা মাথার ভেতরে রাখতে হয়। ১২ বছর পড়াশোনা করার পর যারা এই পর্যন্ত আসতে পেরেছেন, তাদের জন্য এইটুকু করা কঠিন কিছুনা।
চাকুরীর ব্যাপারে যা বলা যায় তা হলো, শোনা কথায় কান না দিয়ে জব প্রোভাইডারদের সাইটগুলোতে একটু ঘুরে আসুন। অধিকাংশ চাকরিতে লেখা Bsc in ME/EEE বা Bsc in ME/IPE মানে, মেকানিক্যাল পড়লে আপনি অনেক EEE এবং IPE রিলেটেড জব-এও এপ্লাই করতে পারবেন। এইটা একটা Advantage. দেশে মেকানিক্যালের চাকরি নাই, কথাটা ১০০% ভুল আর বিদেশে তো সোনায় সোহাগা।
Video: Mechanical Engineering (মেকানিক্যাল ইঞ্জিঃ/ যন্ত্রকৌশল)
“২০০৯ সালের হিসাব মতে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লক্ষ প্রকৌশলী কর্মরত আছেন। তার মধ্যে প্রায় ২৩৯০০০ (১৫%) যন্ত্র প্রকৌশলী, যা পুরকৌশলীদের (২৭৮০০০) পর দ্বিতীয় বৃহৎ বিভাগ। ২০০৯ সালের পরিসংখ্যান মতে প্রতি দশকে ৬% হারে যন্ত্রপ্রকৌশলীদের কর্মসংস্থান বাড়ছে, যাতে প্রত্যেক স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রাথমিক বেতন হল প্রতি বছরে ৫৮,৮০০ মার্কিন ডলার। যন্ত্রপ্রকৌশলীদের গড় বেতন প্রতি বছরে ৭৪,০০০ মার্কিন ডলার, যা সর্বোচ্চ প্রতি বছরে ৮৬,০০০ মার্কিন ডলার এবং সর্বনিম্ন ৬৩,০০০ মার্কিন ডলার” [ http://bn.wikipedia.org/wiki/যন্ত্রপ্রকৌশলী ]
তবে, শর্ত প্রযোজ্য আপনার এগুলোর যোগ্য হতে হবে। পাশ করলেই আমাকে আমেরিকা ডেকে নিয়ে চাকরি দিবে – এইটা কিন্তু বলা হয় নাই।
এখন আসা যাক মেকানিক্যালে মূলত কি কি পড়ানো হয় এবং আপনি কোন কোন সেক্টরে চাকরি করে “চাকরি নাই” কথাটা ভুল প্রমাণিত করতে পারেনঃ
Applied Mechanics
Fluid Engineering
Heat Transfer
Tribology
Aerospace & Automobile
Energy Conversion
Fuels & Combustion Technologies
Nuclear Engineering
Power Engineering
Advanced Energy Systems
Solar Engineering
Petroleum
Ocean, Offshore & Arctic Engineering
Environment & Transportation
Noise Control & Acoustics
Rail Transportation
Solid Waste Processing
Engineering & Technology Management
Manufacturing Engineering
Pressure Vessels & Piping
Systems & Design
Fluid Power Systems & Technology
Electrical & Electronic Packaging
Robotics
আরো অ-নে-ক কিছু । এতকিছু পড়ে এবং এত চাকুরির সুযোগ থাকার পরও যারা বলেন চাকুরি নাই,তাদের জন্য সমবেদনা। পৃথিবীর প্রথম পেসমেকার যখন বানানো হয়, তখন সেই টার্মে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও ছিলো; পেসমেকারের ম্যাটেরিয়াল প্রপার্টি, পালস, ইফোর্ট –এগুলো অ্যানালাইসিস করার জন্য, তাহলে বুঝুন। তবে এসব ত আর একদিনে পড়বেন না। আর, অনেক টপিক পড়ানো হয় দেখে উচ্চ শিক্ষার সুযোগও মেক্যানিক্যালে বেশি।
যদি আপনি ফিজিক্স ভালোবাসেন, যদি প্র্যাক্টিক্যাল ওয়ার্ক আপনার বেশি মজার লাগে, যদি মেকানিক্যাল রিলেটেড কোনো সেক্টরে আপনার একটু হলেও আগ্রহ থাকে, তাহলে আপনার জন্য পরামর্শ – মেকানিক্যাল পড়ুন। তবে, মেক্যানিক্যালে নিজেকে মানিয়ে নেয়া অনেক বড় একটা ফ্যাক্টর। যদি মন থেকে ইচ্ছে না করে, তাহলে প্লিজ মেকানিক্যালে আসবেন না। এতে নিজেও বিপদে পড়বেন, অন্যকেও বিপদে ফেলবেন। প্যাশন সব ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, স্পেশালি মেকানিক্যালের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর।
আরেকটা কথা, দেশে কিন্তু গ্ণহারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, পড়াও যায় না। বুয়েটে(১৮০), কুয়েটে(১২০), রুয়েটে(১২০), চুয়েটে(১৩০), IUT(মেকানিক্যাল+কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, MCE নামে পরিচিত) (৪৫), AUST(৫০), MIST, IUBAT etc.
এটা কিন্তু একটা সুবিধা। তো? অপেক্ষা কেন? যন্ত্রকৌশলের মনমুগ্ধ দুনিয়াকে বেছে নিন আপনার জীবন ও জীবিকার সঙ্গী হিসেবে।
Subscribe Youtube channel: SUSCRIBE
Our Facebook Page: LIKE
Join Our Facebook Group: JOIN
পরিশেষে, আপনাদের সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের পোস্টটি শেষ করছি। ধন্যবাদ।
☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛
Post 01: Computer Science and Engineering (CSE) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – Read Now
Post 02: Electrical and Electronic Engineering (EEE) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল – Read Now
Post 03: Architecture (আর্কিটেকচার/স্থাপত্য.) – Read Now
Post 04: Engineering (সিভিল ইঞ্জিনিয়ারিং/পুরকৌশল) – Read Now
Post 05: Mechanical Engineering (মেকানিক্যাল ইঞ্জিঃ/ যন্ত্রকৌশল) – Read Now