আমাদের মৌলিক চাহিদা ৫টি; খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এদের মধ্যে প্রথম ৩টি সম্পূর্ণরুপে পূরণ করে জদ্ভিদজগত। এছাড়াও ৪র্থ-টিরও সিংহভাগ আসে উদ্ভিদজগত থেকে।
উদ্ভিদজগত-বিষয়টির নাম শুনলেই মনে হয় শুধুমাত্র গাছপালা নিয়ে পড়াশোনার মাঝেই বিষয়টি সীমাবদ্ধ। কিন্তু, আসলে ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। শুধুমাত্র গাছপালা নিয়েই পড়াশোনা সীমাবদ্ধ নয়। এই বিষয়টির অধীনে রয়েছে বিশাল এক ক্ষেত্র। এক নজরে দেখে নেয়া যাক সম্মান তথা অনার্স কোর্সটিতে আসলে কোন কোন দিক নিয়ে পড়াশোনা করানো হয়-
- Microbiology
- Mycology
- Phycology
- Higher Cryptogams
- Angiosperms Taxonomy
- Biodiversity
- Basic Biochemistry
- Gymnosperms
- Economic Botany
- Paleobotany
- Plant Anatomy
- Plant Ecology
- Cytology
- Plant Physiology
- Classical Genetics
- Plant Breeding
- Biostatistics
- Soil Chemistry and Soil Fertility
- Plant Pathology
- Plant Biochemistry
- Molecular Genetics
- Limnology
- Cytogenetics
- Embryology of Angiosperms
- Plant Nutrition
- Ethnobotany
- Horticulture
- Plant Biotechnology
- Bioinformatics
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে মাস্টার্সে রয়েছে ২টি পৃথক শাখা।
- Biotechnology
- Environmetal Biology
এই ২টি শাখার অধীনে – Plant Genetic Engineering, Plant Biotechnology, Plant Tissue Culture, Microbial Genetics, Molecular Genetics, Microbial Biotechnology, Environmental Microbiology,Cytogenetics, Plant Pathology, Seed Pathology, Applied Mycology, Applied Phycology, Hydrobiology, Ecology, Advanced Physiology, Limnology, Taxonomy, Ethnobotany, Medicinal and Herbal Plants প্রভৃতির মতো যেকোনো একটি ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণের এবং বিশেষজ্ঞ হবার অবারিত সুযোগ রয়েছে এই বিভাগে।
যাদের একান্তই
ইচ্ছা ছিলো Microbiology, Biotechnology অথবা Genetic Engineering এর মত বিভাগগুলোতে অধ্যয়ন করার তারা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে মাস্টার্স বা আরও উচ্চতর ক্ষেত্রে- দেশে এবং দেশের বাইরে এসব বিষয়ে অধ্যয়ন এবং বিশেষজ্ঞ হবার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত আধুনিক শ্রেণিকক্ষ, সেমিনার পাঠাগার, উন্নত সুবিধাযুক্ত পরিছন্ন গবেষনাগার।
এবার আসছি অত্যন্ত জরুরী এবং সর্বাধিক আলোচিত প্রসঙ্গে, এই বিষয়ের ভবিষ্যৎ কি? পড়াশোনা শেষে কি ধরণের কাজ পাওয়া সম্ভব এই বিভাগ থেকে পাস করে? -যেহেতু এটি একটি মৌলিক গবেষণাধর্মী বিষয় সুতরাং, এর প্রধান ক্ষেত্র অবশ্যই গবেষণা । এছাড়াও চা বাগান, রাবার বাগান, বান ও পরিবেশ বিভাগ, বিভিন্ন গবেষণা কেন্দ্র (ধান, পাট, ইক্ষু ইত্যাদি) গুলোতে, বিভিন্ন ওষুধ তৈরির কোম্পানিগুলোতে (RND sector), মাশরুম উৎপাদন কেন্দ্র, বীজ উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ থাকেই। এছাড়াও শিক্ষাকতা এবং বিসিএস এর দুয়ার তো খোলা থাকছেই।
ক্রেডিটঃ
মাহমুদ হাসান কল্লোল
(উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
Subscribe Youtube channel: SUSCRIBE
Our Facebook Page: LIKE
Join Our Facebook Group: JOIN
পরিশেষে, আপনাদের সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের পোস্টটি শেষ করছি। ধন্যবাদ।
☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛
Post 01: Computer Science and Engineering (CSE) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – Read Now
Post 02: Electrical and Electronic Engineering (EEE) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল – Read Now
Post 03: Architecture (আর্কিটেকচার/স্থাপত্য.) – Read Now
Post 04: Engineering (সিভিল ইঞ্জিনিয়ারিং/পুরকৌশল) – Read Now
Post 05: Mechanical Engineering (মেকানিক্যাল ইঞ্জিঃ/ যন্ত্রকৌশল) – Read Now