HSC-র ফলের পর প্রশ্ন একটাই: এই GPA দিয়ে কোথায় আবেদন করা যাবে? GPA Admission Checker-এ SSC আর HSC-র GPA বসান। কোথায় শর্ত মিলছে, কোথায় আটকাচ্ছে, আর ঠিক কোন শর্তে আটকাচ্ছে, সেটা এখানেই দেখবেন।
ফ্রি ভর্তি টুল
GPA ভর্তি চেকার ২০২৬-২৭
SSC আর HSC-র GPA বসান। দেখুন কোথায় আবেদনের শর্ত মিলছে, কোথায় আটকাচ্ছে, আর ঠিক কোন শর্তে আটকাচ্ছে।
HSC-তে আপনার বিভাগ
মার্কশিটে যে GPA লেখা আছে সেটাই বসান, ৪র্থ বিষয়সহ। আপনার GPA এই ফোন বা কম্পিউটারের বাইরে যায় না, কোথাও জমাও থাকে না।
SSC আর HSC-র মাঝে সাধারণত দুই বছর থাকে। সাল দুটো আরেকবার দেখে নিন।
বিভাগ বেছে নিয়ে SSC আর HSC-র GPA বসান, ফল এখানেই দেখাবে।
এটা একটা গাইড, শেষ কথা অফিসিয়াল নোটিশের। এই টুল শুধু দেখায় আবেদনের শর্ত মিলছে কি না, ভর্তি হওয়ার হিসাব করে না।
কুয়েট আর বুটেক্সের জন্য চার বিষয়ের গ্রেড (ঐচ্ছিক)
কুয়েট আর বুটেক্সের হিসাব আলাদা। সেখানে SSC + HSC যোগফল না, HSC-র এই চার বিষয়ের পয়েন্ট যোগ করা হয়; বুটেক্সে প্রতিটা বিষয়েও আলাদা শর্ত আছে।
এ বছরের এ বছরের জন্য জানানো হয়েছে। প্রাথমিক সিদ্ধান্তের খবর এসেছে, নোটিশ আসেনি। গত বছরের এ বছরেরটা আসেনি, তাই আগের সংখ্যা।
এই তালিকায় সব প্রতিষ্ঠান নেই। যেগুলোর শর্ত আমরা নিশ্চিত হতে পারিনি, সেগুলো রাখিনি: KU, HSTU আর বেসরকারি বিশ্ববিদ্যালয়। আবেদনের আগে নিজের ইউনিটের নোটিশ পড়ে নিন।
কীভাবে ব্যবহার করবেন
- ওপরে HSC-র বিভাগ বেছে নিন।
- SSC আর HSC-র GPA বসান। পাসের সাল আলাদা হলে বদলে দিন।
- ফল নিজে থেকেই দেখাবে: যোগফল, ছোট সংখ্যা, কোথায় শর্ত মিলছে আর কোথায় আটকাচ্ছে। আলাদা বাটন চাপতে হয় না।
- যে জায়গা আপনার পছন্দ, তার নোটিশ নিজে পড়ে নিন। প্রতিটা শর্তের নিচে সূত্রের লিংক আছে।
দুইটা সংখ্যাই কেন দেখতে হয়
বেশিরভাগ জায়গায় শর্ত দুইটা: SSC আর HSC-র যোগফল, আর প্রতি পরীক্ষায় কমপক্ষে একটা GPA। দ্বিতীয় শর্তটা ঠিক হয় আপনার ছোট সংখ্যা দিয়ে। ধরুন কোথাও যোগফল লাগে ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০। SSC ৪.৫০ আর HSC ২.৯২ হলে যোগফল ৭.৪২, পার হয়ে গেল। কিন্তু ছোট সংখ্যা ২.৯২, তাই ৩.০০-এর শর্তে আটকে গেল।
নিজের GPA কত, সেটা বের করতে GPA ক্যালকুলেটর আছে। আবেদন কবে শুরু, সেটা দেখুন ভর্তির ক্যালেন্ডারে।
সব শর্ত এক নজরে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
E ইউনিট (চারুকলা)
এ বছরেরলাগে: যোগফল ৫.৫০, প্রতি পরীক্ষায় ২.৫০
গত বছর এই ইউনিটে ৪৫ নম্বরের আঁকার পরীক্ষা ছিল।
B ইউনিট (কলা ও আইন)
এ বছরেরলাগে: যোগফল ৬.০০, প্রতি পরীক্ষায় ২.৭৫
D ইউনিট (সামাজিক বিজ্ঞান)
এ বছরেরলাগে: যোগফল ৬.০০, প্রতি পরীক্ষায় ২.৭৫
C ইউনিট (ব্যবসায় শিক্ষা)
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০
A ইউনিট (বিজ্ঞান, লাইফ ও আর্থ সায়েন্স)
এ বছরেরলাগে: যোগফল ৭.০০, প্রতি পরীক্ষায় ৩.০০
আপনার বিভাগ চলবে কি না। গত বছর এই ইউনিটে শুধু বিজ্ঞান আর ভোকেশনাল চলত।
জবিতে শর্ত ইউনিট ধরে আলাদা। এ বছর কোন ইউনিটে কোন বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন, সেটা এখনো জানানো হয়নি। গত বছর A ইউনিটে বিজ্ঞান আর ভোকেশনাল, বাকি ইউনিটে সব বিভাগ চলত।
পাসের সাল (এ বছর): HSC শুধু ২০২৬, SSC ২০২৩ বা ২০২৪।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
মানবিক বিভাগের শিক্ষার্থী
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক)
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান)
রাবির ১২ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি: বিজ্ঞানে দুই পরীক্ষা মিলিয়ে ৭.৫০, প্রতিটায় ৩.৫০, চতুর্থ বিষয়সহ। উপাচার্য ১১ নভেম্বর এই সংখ্যাই বলেছিলেন।
বাণিজ্য বিভাগের শিক্ষার্থী
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (বাণিজ্য)
রাবির ১২ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি: যে ইউনিটেই আবেদন করুন, শর্ত আপনার HSC-র বিভাগের। HSC ২০২৫ আর ২০২৬ দুই সালই আবেদন করতে পারবে; SSC-র সাল বিজ্ঞপ্তিতে আলাদা করে বলা নেই। আবেদন ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (বিজ্ঞপ্তি, আবেদনের নির্দেশিকা আর ভর্তি সাইটের হোমপেজ, ১৭ নভেম্বর দেখা), পরীক্ষা ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি। সাপ্লিমেন্টারি বা পুনর্নিরীক্ষণে পাস করলে ফল প্রকাশের পর ৭ দিনের মধ্যে আবেদন করা যাবে।
পাসের সাল (এ বছর): HSC ২০২৫ বা ২০২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয়
চারুকলা ইউনিট
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (সব বিভাগ)
কলা-আইন-সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিট (বিজ্ঞানে অল্প কিছু বিষয়)
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক, বাণিজ্য)
কলা-আইন-সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিট
এ বছরেরলাগে: যোগফল ৮.০০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান)
ঢাবিতে শর্ত ঠিক হয় আপনার HSC-র বিভাগ দিয়ে। সংখ্যাগুলো খবর থেকে, ঢাবির নোটিশ আমরা নিজে পড়িনি। IBA ইউনিটের GPA শর্ত খবরে বলা নেই।
পাসের সাল (এ বছর): HSC শুধু ২০২৬, SSC ২০২১ থেকে ২০২৪।
কুয়েট (KUET)
ইঞ্জিনিয়ারিং, BURP ও BArch
এ বছরেরলাগে: SSC ৪.০০, আর চার বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি) মিলিয়ে ১৬.০০
কুয়েটের ১০ নভেম্বরের বিজ্ঞপ্তি: শর্ত শুধু HSC-র গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন আর ইংরেজির মোট গ্রেড পয়েন্টের (কমপক্ষে ১৬), সঙ্গে SSC-তে ৪.০০। আলাদা করে কোনো বিষয়ে ৪.০০ লাগবে না; বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জীববিজ্ঞানেও ৪.০০ লাগবে। আবেদন ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পাসের সাল (এ বছর): HSC শুধু ২০২৬, SSC ২০২৩ বা ২০২৪।
বুটেক্স (BUTEX)
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
এ বছরেরলাগে: SSC ৪.০০, HSC ৪.০০, আর চার বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি) মিলিয়ে ১৬.৫০ (বিজ্ঞান)
বুটেক্সের ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি: শুধু ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের HSC; SSC আর HSC দুটোতেই GPA ৪.০০; HSC-র গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন আর ইংরেজি মিলিয়ে অন্তত ১৬.৫০, প্রতিটায় অন্তত ৩.৫০। SSC-র সাল বিজ্ঞপ্তিতে বলা নেই। এরপর গণিত, পদার্থ আর রসায়নের নম্বর ধরে ১৪,০০০ জনকে পরীক্ষার জন্য বাছাই করা হবে। আবেদন ১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি।
পাসের সাল (এ বছর): HSC শুধু ২০২৬।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আইআইটি)
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন গণিত ও পদার্থবিজ্ঞানে B, কম্পিউটার সায়েন্স আর আইআইটিতে A-)।
B ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান)
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন বাংলা ও ইংরেজিতে B; ভূগোল ও পরিবেশে নেই)।
B ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন বাংলা ও ইংরেজিতে B; ভূগোল ও পরিবেশে নেই)।
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন বাংলা/ইংরেজিতে B, বাংলা আর ইংরেজি বিভাগে A-)।
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক)
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন বাংলা/ইংরেজিতে B, বাংলা আর ইংরেজি বিভাগে A-)।
C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা)
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০
এই ইউনিটের দুই বিভাগে HSC-র কোনো বিষয়ের গ্রেডের শর্ত নেই। ভর্তি পরীক্ষায় MCQ আর ব্যবহারিক আলাদাভাবে পাস করতে হয়; ব্যবহারিক ২০ নম্বরের, কমপক্ষে ৪০%।
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৮.০০, প্রতি পরীক্ষায় ৩.৫০
এই টুলে যাচাই হয় না: বিভাগ ধরে HSC-র বিষয়ের গ্রেড (যেমন জীববিজ্ঞান ও রসায়নে A-)।
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান)
এই টুলে যাচাই হয় না: HSC-তে ইংরেজি এবং গণিতে আলাদাভাবে A-।
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: HSC-তে ইংরেজি এবং হিসাববিজ্ঞান/গণিত/অর্থনীতি/ব্যবসায় নীতি ও প্রয়োগে আলাদাভাবে B।
IBA-JU
এ বছরেরলাগে: যোগফল ৭.৫০, প্রতি পরীক্ষায় ৩.৫০ (বিজ্ঞান)
এই টুলে যাচাই হয় না: HSC-তে ইংরেজি এবং উচ্চতর গণিত/পরিসংখ্যানে আলাদাভাবে B।
IBA-JU
এ বছরেরলাগে: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: HSC-তে ইংরেজি এবং হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ফিন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্সে আলাদাভাবে B।
জাবির ১৬ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি; GPA ৪র্থ বিষয়সহ। আবেদন ২২ নভেম্বর সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রতিটা বিভাগে HSC-র নির্দিষ্ট বিষয়ের গ্রেডও লাগে (বিজ্ঞপ্তির ৬ নম্বর ধারার ছক), সেটা এই টুলে যাচাই হয় না। বিজ্ঞপ্তিতে অন্যান্য শাখা বলে একটা দল আছে, এই টুলে সেটা নেই: B, E আর IBA-JU-তে তাদের শর্ত মানবিক আর ব্যবসায়ের সঙ্গে এক, C-তে বিজ্ঞান আর ব্যবসায়ের সঙ্গে এক।
পাসের সাল (এ বছর): HSC ২০২৫ বা ২০২৬, SSC ২০২৩ বা ২০২৪।
কৃষি গুচ্ছ
ভর্তি পরীক্ষা
এ বছরেরলাগে: যোগফল ৮.০০, প্রতি পরীক্ষায় ৪.০০ (বিজ্ঞান)
এই টুলে যাচাই হয় না: HSC-তে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান আর গণিত, চারটাই থাকতে হবে।
কৃষি গুচ্ছের ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি, দ্য ডেইলি ক্যাম্পাসের খবরে পড়া (গুচ্ছের নিজের ওয়েবসাইটে ২১ নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি ওঠেনি)। শুধু বিজ্ঞান বিভাগ; GPA ধরা হবে ৪র্থ বিষয়সহ (গত বছর ৪র্থ বিষয় ছাড়া)। সেকেন্ড টাইমার (HSC ২০২৫) পারবেন; ২০২৫ সালের SSC মানোন্নয়নে পাস করলেও চলবে। সম্পূরক পরীক্ষার্থীরা সুযোগ পাবেন না। আবেদন ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর, পরীক্ষা ২ জানুয়ারি ২০২৭।
পাসের সাল (এ বছর): HSC ২০২৫ বা ২০২৬, SSC ২০২২ থেকে ২০২৪।
জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স)
মানবিক ও বাণিজ্য বিভাগ
গত বছরেরলাগত: যোগফল ৪.৫০, প্রতি পরীক্ষায় ২.০০ (মানবিক, বাণিজ্য)
বিজ্ঞান বিভাগ
গত বছরেরলাগত: যোগফল ৪.৭৫, SSC ২.২৫, HSC ২.০০ (বিজ্ঞান)
পাসের সালের নিয়ম আমরা যাচাই করিনি।
গুচ্ছ (GST)
সব ইউনিট
২০২৪-২৫-এরলাগত: প্রতি পরীক্ষায় ৩.০০ বা তার বেশি
এই টুলে যাচাই হয় না: যোগফলের শর্ত, আর আপনার ইউনিটে ৩.০০-এর বেশি লাগে কি না।
২০২৫-২৬ সালের নিয়ম আমরা যাচাই করতে পারিনি। ২০২৪-২৫ সালের নিয়মে প্রতি পরীক্ষায় ৩.০০ বা তার বেশি লাগত। যোগফলের সংখ্যা নোটিশ না আসা পর্যন্ত দেখাচ্ছি না।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর HSC ২০২৪ ও ২০২৫ চলত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
A ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৭.০০, প্রতি পরীক্ষায় ৩.০০
এই টুলে যাচাই হয় না: এই ইউনিটে কোন বিভাগ চলে।
B ও C ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৬.০০, প্রতি পরীক্ষায় ৩.০০ (মানবিক, বাণিজ্য)
B ও C ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ (বিজ্ঞান)
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর দ্বিতীয়বার আবেদনের সুযোগ ছিল বলে খবরে এসেছে।
শাবিপ্রবি (SUST)
B ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৬.০০, প্রতি পরীক্ষায় ৩.০০ (সব বিভাগ)
A ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০
এই টুলে যাচাই হয় না: HSC গণিতে ৩.০০; এই ইউনিটে কোন বিভাগ চলে।
গত বছর কিছু বিভাগে HSC-র নির্দিষ্ট বিষয়ে আলাদা করে ৩.০০ লাগতে পারত।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর HSC ২০২৪ বা ২০২৫, আর SSC ২০২২ বা ২০২৩ চলত। HSC ২০২৪-এ GPA-র যোগফল ১.৬ দিয়ে, HSC ২০২৫-এ ২ দিয়ে গুণ হতো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
B ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৬.৫০ (মানবিক)
এই টুলে যাচাই হয় না: প্রতি পরীক্ষায় কত লাগে।
B ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৭.০০ (বিজ্ঞান, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: প্রতি পরীক্ষায় কত লাগে।
A ইউনিট
গত বছরেরলাগত: যোগফল ৮.০০, SSC ৪.০০, HSC ৩.০০
এই টুলে যাচাই হয় না: এই ইউনিটে কোন বিভাগ চলে।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর HSC ২০২৪ বা ২০২৫ চলত।
বিইউপি (BUP)
মানবিক বিভাগ
গত বছরেরলাগত: যোগফল ৭.৫০ (মানবিক)
এই টুলে যাচাই হয় না: প্রতি পরীক্ষায় কত লাগে।
বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ
গত বছরেরলাগত: যোগফল ৮.০০ (বিজ্ঞান, বাণিজ্য)
এই টুলে যাচাই হয় না: প্রতি পরীক্ষায় কত লাগে।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর HSC ২০২৪ ও ২০২৫ চলত।
মেডিকেল ও ডেন্টাল
বিজ্ঞান বিভাগ
গত বছরেরলাগত: যোগফল ৮.৫০, প্রতি পরীক্ষায় ৪.০০ (বিজ্ঞান)
এই টুলে যাচাই হয় না: জীববিজ্ঞানে ৩.৫০।
এ বছরের ভর্তি নীতিমালা এলে ৪.০০-এর শর্তটা হুবহু মিলিয়ে নিন।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর HSC ২০২৪ বা ২০২৫ চলত, আগের বছরের পাসে ৩ নম্বর কাটা হতো। আগের বছর সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি হয়ে থাকলে ৫ নম্বর।
বুয়েট (BUET)
ভর্তি পরীক্ষা
গত বছরেরলাগত: SSC ৪.০০, HSC ৫.০০
এই টুলে যাচাই হয় না: গণিত, পদার্থবিজ্ঞান আর রসায়নে ৫.০০।
পাসের সাল: এ বছরের নিয়ম আসেনি। গত বছর সে বছরের HSC লাগত, দেরিতে ফল সংশোধন হলে অল্প ব্যতিক্রম ছিল। সার্কুলারটা আমরা পড়িনি।
GPA আর ভর্তির শর্ত নিয়ে সচরাচর জিজ্ঞাসা
এই টুল কীভাবে ব্যবহার করব?
HSC-র বিভাগ বেছে নিন। SSC আর HSC-র GPA বসান, ৪র্থ বিষয়সহ, মার্কশিটে যেটা লেখা আছে। পাসের সাল আলাদা হলে বদলে দিন। ফল নিজে থেকেই দেখাবে: যোগফল, ছোট সংখ্যা, কোথায় শর্ত মিলছে, কোথায় আটকাচ্ছে আর ঠিক কোন শর্তে আটকাচ্ছে।
যোগফল পার হলেও কেন আটকে যায়?
বেশিরভাগ জায়গায় শর্ত দুইটা: SSC আর HSC-র যোগফল, আর প্রতি পরীক্ষায় কমপক্ষে একটা GPA। ধরুন কোথাও যোগফল লাগে ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০। SSC ৪.৫০ আর HSC ২.৯২ হলে যোগফল ৭.৪২, পার হয়ে গেল। কিন্তু ছোট সংখ্যা ২.৯২, তাই ৩.০০-এর শর্তে আটকে গেল। এ কারণে টুলটা যোগফলের সাথে ছোট সংখ্যাও দেখায়।
HSC-তে ৩.০০-এর নিচে হলে কোথায় আবেদন করা যাবে?
৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ বছরের যত শর্ত আমরা পড়েছি, তার মধ্যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩.০০-এর নিচে গেছে: E ইউনিটে ২.৫০, B আর D ইউনিটে ২.৭৫। গত বছরের শর্তের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে HSC-তে লেগেছিল ২.০০। এ বছরের হোক বা গত বছরের, বাকি যত জায়গায় প্রতি পরীক্ষার সংখ্যা পেয়েছি, সবখানে ৩.০০ বা তার বেশি। নতুন নোটিশে এটা বদলাতে পারে, তাই নিজের ফল বসিয়ে দেখে নিন।
"এ বছরের", "প্রাথমিক" আর "গত বছরের" মানে কী?
এ বছরের মানে ২০২৬-২৭ সালের জন্য জানানো হয়েছে। প্রাথমিক মানে সিদ্ধান্তের খবর এসেছে, কিন্তু নোটিশ আসেনি। গত বছরের মানে এ বছরের শর্ত এখনো আসেনি, তাই আগের সংখ্যা দেখাচ্ছি। গত বছরের সংখ্যা এ বছর বদলে যেতে পারে, তাই ফলের তালিকায় সেগুলো আলাদা ব্লকে ধূসর রঙে থাকে। গুচ্ছের শর্ত আরও পুরনো, ২০২৪-২৫ সালের, সেখানে সেটাই লেখা আছে। প্রতিটা শর্তের নিচে শেষ যাচাইয়ের তারিখ আর সূত্রের লিংক আছে।
এই টুল কি বলে দেয় আমি ভর্তি হতে পারব কি না?
না। টুলটা শুধু দেখায় আবেদনের শর্ত মিলছে কি না। ভর্তি হয় পরীক্ষা আর মেধাতালিকা দিয়ে, সেই হিসাব এই টুল করে না। এটা একটা গাইড, শেষ কথা অফিসিয়াল নোটিশের। আবেদনের আগে নোটিশটা নিজে পড়ে নিন।
৪র্থ বিষয়ে ফেল করলে কি আবেদন করা যাবে?
বোর্ড ৪র্থ বিষয়কে ফেল করা বিষয় হিসেবে গোনে না। আমরা যত শর্ত পড়েছি, সেগুলো ৪র্থ বিষয়সহ GPA ধরে লেখা, ৪র্থ বিষয়ে আলাদা করে পাস চায় না। তবে কোনো বিশ্ববিদ্যালয় এটা সরাসরি লিখে বলেনি। কৃষি গুচ্ছে গত বছর GPA হিসাব হয়েছিল ৪র্থ বিষয় ছাড়া; এ বছর ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ৪র্থ বিষয়সহ (দ্য ডেইলি ক্যাম্পাসের খবরে পড়া)। আটকায় সেখানে, যেখানে বিষয়টার নাম ধরে চাওয়া হয়। জাহাঙ্গীরনগরে এ বছর বিভাগ ধরে HSC-র নির্দিষ্ট বিষয়ে গ্রেড লাগে, যেমন কম্পিউটার সায়েন্সে গণিত আর পদার্থবিজ্ঞানে A-। গত বছর কৃষি গুচ্ছে গণিত আর জীববিজ্ঞানে পাস লাগত, শাবিপ্রবির A ইউনিটে HSC গণিতে ৩.০০ লাগত।
আগের বছরের HSC পাস হলে কি আবেদন করা যাবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ আর কুয়েট এ বছর শুধু HSC ২০২৬ নিচ্ছে। রাজশাহী (১২ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি) আর জাহাঙ্গীরনগর (১৬ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি) নিচ্ছে HSC ২০২৫ আর ২০২৬ দুটোই; জাহাঙ্গীরনগরে SSC হতে হবে ২০২৩ বা ২০২৪। বুটেক্স (১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি) শুধু HSC ২০২৬ নিচ্ছে। কৃষি গুচ্ছ (১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি, খবরে পড়া) নিচ্ছে HSC ২০২৫ আর ২০২৬, SSC ২০২২ থেকে ২০২৪। চট্টগ্রাম, গুচ্ছ, বিইউপি, মেডিকেল আর শাবিপ্রবিতে গত বছর আগের বছরের পাসও আবেদন করতে পেরেছিল; এ বছরের নিয়ম আমরা তাদের বিজ্ঞপ্তিতে এখনো পড়িনি। টুলে পাসের সাল বসালে দেখাবে কোথায় সাল আটকাচ্ছে।
সাপ্লিমেন্টারিতে পাস করলে কি এ বছর আবেদন করা যাবে?
২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত যা জানা গেছে: সাপ্লিমেন্টারির পরীক্ষা ১ ডিসেম্বর থেকে, ফল ২৩ ডিসেম্বরের কথা (শিক্ষামন্ত্রী)। ইউজিসি ৯ নভেম্বর আবেদন জানুয়ারি থেকে আর পরীক্ষা ফেব্রুয়ারি থেকে নিতে অনুরোধ করেছিল, ১৮ নভেম্বর সেই সিদ্ধান্ত বাতিল করেছে; এখন প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজের সূচি ঠিক করছে। রাজশাহীতে সাপ্লিমেন্টারি বা পুনর্নিরীক্ষণে পাস করলে ফল প্রকাশের পর ৭ দিনের মধ্যে আবেদন করা যাবে (১২ নভেম্বরের বিজ্ঞপ্তি)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন সরিয়েছে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারিতে। বিইউপি (১৮ নভেম্বরের বিজ্ঞপ্তি, প্রথম আলো আর যুগান্তর) আর এমআইএসটিতে (১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি, দ্য ডেইলি ক্যাম্পাস) সাপ্লিমেন্টারির শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। জগন্নাথে সর্বোচ্চ দুই বিষয়ে সাপ্লিমেন্টারি দিলে এসএসসির শর্ত মিললে আবেদন করে রাখা যাবে, পরে শর্ত না মিললে আবেদন বাতিল। বুটেক্সে আবেদন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত, তবে বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারির কথা আলাদা করে লেখা নেই। কৃষি গুচ্ছে সাপ্লিমেন্টারির শিক্ষার্থীরা সুযোগ পাবেন না, আবেদন শেষ ১৫ ডিসেম্বর (দ্য ডেইলি ক্যাম্পাস, ২১ নভেম্বর)। কুয়েটে আবেদন শেষ ১০ ডিসেম্বর, তাই সেখানে সুযোগ থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ ২৫ নভেম্বর; ১৮ নভেম্বর হাইকোর্ট সাপ্লিমেন্টারির শিক্ষার্থীসহ সবার আবেদন নেওয়া চালু রাখতে বলেছে, আপিলের শুনানি ২৩ নভেম্বর, তাই ঢাবিতে কী হবে এখনো নিশ্চিত নয়। বুয়েটের নিজের বিজ্ঞপ্তি আমরা এখনো পড়িনি; মেডিকেলে কারা বসবেন, সেটা মন্ত্রণালয় ঠিক করবে। বাকিরা নতুন কিছু জানালে এখানে আর ভর্তি ক্যালেন্ডারে দেব।
কুয়েটের হিসাব আলাদা কেন?
কুয়েটের ১০ নভেম্বরের বিজ্ঞপ্তিতে SSC আর HSC-র যোগফলের শর্ত নেই। SSC-তে কমপক্ষে ৪.০০ লাগে, আর HSC-র গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজির গ্রেড পয়েন্ট যোগ করে কমপক্ষে ১৬ হতে হয়। আলাদা করে কোনো বিষয়ে ৪.০০ লাগবে না। তাই টুলে এই চার বিষয়ের গ্রেড আলাদা করে দিতে হয়।
KU, HSTU বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় নেই কেন?
যেগুলোর শর্ত আমরা নিশ্চিত সূত্রে পড়তে পারিনি, সেগুলো রাখিনি। গুচ্ছের যোগফলও একই কারণে দেখাচ্ছি না, শুধু প্রতি পরীক্ষার ন্যূনতমটা রেখেছি। ভুল সংখ্যা দেখানোর চেয়ে না দেখানো ভালো। ওইসব জায়গার নোটিশ নিজে দেখে নিন।
আমার GPA কি কোথাও জমা থাকে?
না। পুরো হিসাব আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই হয়। কিছু আমাদের সার্ভারে যায় না, জমাও থাকে না। সাইনআপেরও দরকার নেই।
UniQuery-এর ফ্রি GPA ভর্তি চেকার
GPA Admission Checker কী মেলায়
GPA Admission Checker তিনটা জিনিস মেলায়। আপনার SSC আর HSC-র যোগফল। দুইটার মধ্যে ছোট সংখ্যাটা। আর পাসের সাল। যেখানে আটকায়, সেখানে লেখা থাকে কোন শর্তে আটকাল আর কতটা কম পড়ল।
ঢাকা আর রাজশাহীতে শর্ত ঠিক হয় আপনার HSC-র বিভাগ দিয়ে, তাই টুলটা আগে বিভাগ জানতে চায়। জগন্নাথে শর্ত ইউনিট ধরে আলাদা। সেখানে এ বছর কোন ইউনিটে কোন বিভাগ আবেদন করতে পারবে, সেটা এখনো জানানো হয়নি। গত বছর A ইউনিটে বিজ্ঞান আর ভোকেশনাল, বাকি ইউনিটে সব বিভাগ চলত। কুয়েটের হিসাব আলাদা, তাই সেখানে চার বিষয়ের গ্রেড দিতে হয়।
কম জিপিএ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কি না, এই টুল সেটা বলে না
“কম জিপিএ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে?” ফলের পর এই প্রশ্নটা বারবার আসে। আগে থেকে এর উত্তর কেউ দিতে পারে না, কারণ ভর্তি ঠিক হয় পরীক্ষা আর মেধাতালিকা দিয়ে। আগে থেকে জানা যায় শুধু একটা জিনিস: আবেদনের শর্ত মিলছে কি না। GPA Admission Checker ঠিক এটুকুই দেখায়।
এটা একটা গাইড, শেষ কথা অফিসিয়াল নোটিশের। আবেদনের আগে নিজের ইউনিটের নোটিশ পড়ে নিন। আপনার GPA এই ফোন বা কম্পিউটারের বাইরে যায় না, কোথাও জমাও থাকে না।
HSC GPA 3.00-এর নিচে হলে কী হয়
বেশিরভাগ জায়গায় শর্ত দুইটা: যোগফল, আর প্রতি পরীক্ষায় কমপক্ষে একটা GPA। HSC ৩.০০-এর নিচে হলে সাধারণত দ্বিতীয় শর্তটাই আটকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিকের শর্তে (১২ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তি) যোগফল লাগে ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০। SSC ৪.৫০ আর HSC ২.৯২ হলে যোগফল ৭.৪২, পার হয়ে গেল। কিন্তু ছোট সংখ্যা ২.৯২, তাই ৩.০০-এর শর্তে আটকে গেল।
৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ বছরের যত শর্ত আমরা পড়েছি, তার মধ্যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩.০০-এর নিচে গেছে: E ইউনিটে ২.৫০, B আর D ইউনিটে ২.৭৫। সূত্র জবির নিজের নোটিশ। গত বছরের শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে HSC-তে লেগেছিল ২.০০, এ বছরের বিজ্ঞপ্তি এখনো আসেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম পড়ুন অনার্স ভর্তির গাইডে।
এ বছরের, প্রাথমিক আর গত বছরের: কোনটা কতটা পাকা
GPA Admission Checker-এ প্রতিটা শর্তের পাশে তার অবস্থা লেখা থাকে, নিচে শেষ যাচাইয়ের তারিখ আর সূত্রের লিংক।
- এ বছরের: ২০২৬-২৭ সালের জন্য জানানো হয়েছে।
- প্রাথমিক: সিদ্ধান্তের খবর এসেছে, কিন্তু নোটিশ আসেনি। বদলাতে পারে।
- গত বছরের: এ বছরের শর্ত আসেনি, তাই আগের সংখ্যা দেখাচ্ছি। ফলের তালিকায় এগুলো আলাদা ব্লকে ধূসর রঙে থাকে, যাতে এ বছরের সাথে গুলিয়ে না যায়।
যেসব জায়গার সংখ্যা আমরা নিশ্চিত হতে পারিনি, সেগুলো তালিকায় রাখিনি। ভুল সংখ্যা দেখানোর চেয়ে না দেখানো ভালো। নতুন নোটিশ এলে আমরা এখানেই বদলে দিই।
পরের ধাপ
নিজের GPA জানা না থাকলে আগে GPA ক্যালকুলেটরে বের করে নিন। কোথায় আবেদন কবে শুরু, সেটা আছে ভর্তির ক্যালেন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন? পড়ুন ঢাবি ভর্তি ২০২৬-২৭। গুচ্ছের নিয়ম আছে গুচ্ছ ভর্তি গাইডে, মেডিকেলের জন্য মেডিকেল ভর্তি গাইড।