আইপিই (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং) হয়তো এখনো বাংলাদেশের মানুষের কাছে সিভিল, ইলেক্টিক্যাল, কম্পিউটার কিংবা মেকানিক্যালের মতো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে খুব বেশি পরিচিতি পায়নি। অসংখ্য মানুষ পাও্যা যায় যারা দাঁত খিঁচিয়ে, ভুরু নাচিয়ে, বিশাল ধরণের একটা প্রশ্নবোধক তৈরি করে তাকায়… “এইটা আবার কি!”
একটু পেছনে ফিরে তাকানো যাক, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার ধারা অনু্যায়ী সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি শীর্ষে। রূঢ় হলেও অনস্বীকার্য সামাজিক অবস্থান, চাকরি আর ভবিষ্যৎ-ই এখানকার একমাত্র নিয়ামক। শীর্ষ মেধাবীদের আনাগোনা থাকলেও বিগত কিছু বছরের হিসেব কিন্তু ওলট-পালট করে দেয় অনেক কিছুই। একজন বিবিএ কিংবা এমবিএ করা শিক্ষার্থী থেকে কিন্তু আক্ষরিক অর্থে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে বা মেয়ে অনেক বেশি জানেন, সমস্যাটা দাঁড়ায় অন্যখানে। অনেক কিছু জানবার পরও যখন ইন্টারভিউ বোর্ডে পাশাপাশি দু’জনকে পাওয়া যায়, দেখা যায় চমৎকার স্মার্ট বিবিএ/এমবিএ করা ছাত্র/ছাত্রীটি দুর্দান্ত পারফরম্যান্সে হারিয়ে দিলেন ইঞ্জিনিয়ারিং-এর মেধাবীকে। হয়তো এর পিছনে কারণ, শিখানো হয় অনেক কিছুই কিন্তু তার সিকি ভাগই বলতে না পারা। কিন্তু উনার তুলনায় সেই বিবিএ/এমবিএ করা মানুষটি যতটুকুই জানেন সেটা প্রকাশে উনার দুর্দান্ত ধরণের চৌকস, আর চাকরি? কার দিকে পাল্লা ভারী বলতে হয় এখন?
Video: Industrial and Production Engineering
আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের অনেক কিছুই শেখানো হয়, শেখানো হয় কী করে মেশিন তৈরি করতে হয়, কী করে মেশিনে কাজ করে। তবে সত্যি কথা হলো, আমাদের দেশে কিন্তু বড় বড় মেশিন তৈরি করা থেকে বাইরে থেকে সেগুলো কিনে এনে তার সাহায্যে প্রোডাকশনের দিকেই জোর দেয়া হয়। ভেঙে বলতে গেলে আমাদের দেশের যারা ৫/১০ কোটি টাকা দিয়ে বাইরে থেকে একটা মেশিন কিনে আনেন, তারা সেটার কমিশনিং (Setup) এর জন্য বাইরে থেকেই সাহায্য পান। কিন্তু সেই মেশিনটি কিভাবে ব্যবহার করে কী করে আমরা প্রোডাকটিভিটি (উৎপাদনশীলতা) বৃদ্ধি করতে পারি, সেটা কিন্তু পান না। কী করে একটি ফ্যাক্টরির লে-আউট তৈরি করতে হয়, যাতে সবচেয়ে কম Material Movement দিয়ে কী করে প্রোডাকশন করা যায়; ঠিক কতজন লোক ব্যবহারে Optimum খরচ হবে; ঠিক কী করে কাজ করলে, প্রসেসগুলো ঠিক করলে আমরা কোয়ালিটি বাড়িয়ে Product Defect কমাতে পারবো; সেটা কেউ বলে না।
আর এখানেই আইপিই আলাদা, শুধু ইঞ্জিনিয়ারিং শেখানো না, শিক্ষাটাকে কী করে আরেকজনের কাছে তুলে ধরতে হবে, কী করে নিজেকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হবে, কী করে তৈরি করতে হবে দুর্ধষ প্ল্যানিং, ইন্ডাস্ট্রির Process, Layout, Manpower আর Limited Resource নিয়ে কী করে দুর্দান্ত স্টোপ দিয়ে একটা অসাধারণ প্ল্যান করে ফেলা যায় সেটাই আইপিই শেখায়। ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট-এর ব্রিজ হিসেবে কাজ করে আইপিই। আর সে কারণেই আপনি যদি একজন মানুষের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর দুর্দান্ত কৌশল আর ম্যানেজমেন্টের সূক্ষ্ণ হিসেব নিকেশ পেয়ে যান, কেন আপনি আলাদা করে দুজন কে হায়ার করবেন?
টিমওয়ার্ক এখন যেকোন ইন্ডাস্ট্রির এক অবিচ্ছেদ্য অংশ। যেকোন প্রজেক্টে কাজ করতে হলে এগিয়ে আসতে হবে নিজস্বভাবনা, বোধ আর আইডিয়া নিয়ে, আর টিমকে লিড করার ক্ষমতা না থাকলে কিন্তু অনেক কিছুই বিফলে মারা যাবে। টিমের মধ্যে কাজটাকে ভাগ করে নেয়া যায়, কে কোন অংশটা করবেন, প্রজেক্টের ম্যানেজ কে করবেন, কী করে টাইমলাইনের মধ্যে কাজটা নামানো যাবে, এইসব ভাবনা কিন্তু একজন টিমলিডারকেই ভাবতে হয়, আর একজন ইঞ্জিনিয়ার ছাড়া এসব ভাবনা কার উপর সঁপে দিয়ে শান্তি পাওয়া যায় বলেন? আর সে যদি হয় আইপিই ইঞ্জিনিয়ার! তাহলে তো সোনায় সোহাগা! স্মার্টনেস আর মানুষজনের সাথে যত বেশি ইন্টারঅ্যাকটিভ হতে পারবেন, যত নিজেকে Express করতে শিখবেন ততই আপনি ইন্ডাস্ট্রির একজন অপরিহার্য হয়ে উঠতে পারবেন। Production Process Control, Lean Sigma, Quality Control, Zero Defect, Just in Time, Time Study, Supply Chain Management, Safety Engineering, Ergonomics…. বাকি সবাই যখন জব লাইফে যেয়ে এসব শব্দের সাথে পরিচিত হন, তখন আইপিই ইঞ্জিনিয়াররা মুখ টিপে হাসেন, “এগুলো তো পড়েই এসেছি।”
আমাদের আইপিই ইঞ্জিনিয়াররা আছেন BATB, Unilever, Nestle, Chevron, Lafarge Surma, Grameen Phone, Banglalink সহ অসংখ্য মাল্টিন্যাশনালে। দেশের বাইরে আছে Yahoo!, Intel এর মতো বিশাল সব ইন্ডাস্ট্রিতে, Optimization-এর দুর্দান্ত সব যাদু (বাকিদের আছে নাকি তাই মনে হয়?) দেখিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়!
তাই আমন্ত্রণ রইলো আইপিইতে আসার।কারণ IPE = Innovative, Proactive, Efficient!
☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛
Subscribe Youtube channel: SUSCRIBE
Our Facebook Page: LIKE
Join Our Facebook Group: JOIN
পরিশেষে, আপনাদের সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের পোস্টটি শেষ করছি। ধন্যবাদ।
☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛☛
Post 01: Computer Science and Engineering (CSE) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – Read Now
Post 02: Electrical and Electronic Engineering (EEE) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল – Read Now
Post 03: Architecture (আর্কিটেকচার/স্থাপত্য.) – Read Now
Post 04: Engineering (সিভিল ইঞ্জিনিয়ারিং/পুরকৌশল) – Read Now
Post 05: Mechanical Engineering (মেকানিক্যাল ইঞ্জিঃ/ যন্ত্রকৌশল) – Read Now